Home বিনোদন তুমি আমার শব্দের মানে বুঝতে পারোনি: ইসরাতকে মীর সাব্বির

তুমি আমার শব্দের মানে বুঝতে পারোনি: ইসরাতকে মীর সাব্বির

0
1237

সম্প্রতি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বিরের একটি ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে অভিনেতা উপস্থাপিকা ইসরাত পায়েলকে উদ্দেশ করে বলেন, ‘এই মাতারি তুমি এরম উদলা গায়ে দাঁড়ায়ে আছো কিয়েরলিগা’। তখন বিষয়টি স্বাভাবিকভাবে নিলেও পরবর্তীতে এটি নিয়ে সরব হন পায়েল। এই ঘটনায় ক্ষমা চাইতে বলেন মীর সাব্বিরকে।

শুক্রবার (১১ নভেম্বর) মিসেস ইউনিভার্সের মঞ্চে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে মুখ খুললেন মীর সাব্বির। বুধবার (১৬ নভেম্বর) বিকেলে অভিনেতা তার ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি বিস্তারিত তুলে ধরেন।

‘আপত্তিকর’ শব্দ চয়ন প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘এক দেশের গালি আরেক দেশের বুলি। মানে বলতে পারেন তেমন কিছুই না। একটা ছোট্ট বিষয়কে হঠাৎ করে বড় করার চেষ্টা করা হয়েছে।’

তিনি বলেন, ‘একটা ছোট্ট বিষয়কে হঠাৎ করে বড় করার চেষ্টা করা হয়েছে। আমি যেটা বলেছি সেটা তাৎক্ষণিক এবং এর পেছনে কোন উদ্দেশ্য ছিল না। কাউকে হেয় করার জন্য কিছু বলি নাই । সেটা নিশ্চয়ই সকলেই (যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন)’।

তিনি আরও জানান, উপস্থাপিকা যে আমার ছোট বোনের মত। সে যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি দুঃখ প্রকাশ করতেই পারি। সেটা নিয়ে এভাবে ফেসবুক কিংবা বিভিন্ন মাধ্যমে বক্তৃতা দিয়ে ছড়ানোর কিছু নাই। আমাকে বললেই পারত “দাদাভাই কিংবা ভাইয়া আপনাকে আমি রেসপেক্ট করি। আপনার কথায় আমি কষ্ট পেয়েছি। আমি তখন হয়তো বলতাম ‘সরি তুমি কষ্ট পেও না। আমি তোমাকে কষ্ট দেয়ার জন্য কথাটা বলিনি’। কারণ তুমি আমার শব্দের মানে বুঝতে পারোনি। বিষয়টা শেষ হয়ে যেত’।

এসময় তিনি উপস্থাপিকা ইসরাত পায়েলকে উদ্দেশ্য করে আরও জানান, ‘মন খারাপ না করে আমি আশা করছি, সকলের মতো আমার এই ছোট বোনটিরও আমার সম্পর্কে ধারণা এবং আমার বরিশালের আঞ্চলিক ভাষার ক্ষেত্রে (শব্দের মানে না বোঝার কারণে) যত অভিমান আছে সেটা ভুলে গিয়ে পুরো বিষয়টা পরিষ্কার হবে’।

এসময় সাব্বির তার ভক্তদের উদ্দেশ্যে লেখেন, ‘তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যেভাবে আমার পাশে সবাই আছেন, আমাকে ভালোবাসেন.. আমার শিল্প কর্মের প্রতি অগাধ বিশ্বাস যাদের আছে তারা আমার মাথার তাজ হয়ে থাকবেন আমরণ’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here