নিশো-মেহজাবিনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও মেহজাবিন চৌধুরীকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

‘ঘটনা সত্য’ নামে একটি নাটকে প্রতিবন্ধীদের সম্পর্কে ‘নেতিবাচক’ শব্দ ব্যবহারের অভিযোগে একটি রিভিশন মামলায় নিশো-মেহজাবিনসহ ছয়জনের বিরুদ্ধে এই সমন জারি হয়েছে।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামান রিভিশন মামলা গ্রহণ করে আসামিদের আগামী বছরের ২৫ এপ্রিল আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আল মামুন রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অপর আসামিরা হলেন- চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তাপ্রধান শাইখ সিরাজ, নাটকের চিত্রনাট্যকার মঈনুল সানু ও নাটকের পরিচালক রুবেল হাসান।

চাইল্ড ফাউন্ডেশনের পক্ষে নাবিলা আক্তার নামে এক নারী মামলাটি করেন। এর অভিযোগে বলা হয়, ‘ঘটনা সত্য’ নাটকে দেখানো সংলাপে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের বাবা-মা এবং পরিবারকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *