পরীমণির সেই মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন রায়হান রাফি

বর্তমান প্রজন্মের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। ওটিটি থেকে বড় পর্দা–সব জায়গায় জয়জয়কার চলছে তার। ‘পরাণ’ সিনেমার সাফল্যের পর এই পরিচালকের ‘দামাল’ সিনেমাটিও দেশব্যাপী অনেক সিনেমা হলে চলছে।

খ্যাতিমান এই চলচ্চিত্র নির্মাতাকে প্রকাশ্যে ‘দালাল’ বলেছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি। বুধবার (৯ নভেম্বর) দিবাগত রাত ৩টায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই মন্তব্য করেন।

সেখানে তিনি পরাণ এবং দামাল সিনেমার কলাকুশলীদেরকে দিলেন বিষাক্ত ছোবল। সেই ফেসবুক পোস্টের প্রথম লাইনেই চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফিকে উদ্দেশ্য করে পরী লিখেছেন, ‘রায়হান রাফি সিনেমার সাথে সাথে দালালিটাও ভালো করেন দেখি’!

কি কারণে এই নির্মাতাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মন্তব্য করেছেনে তা এখনও পরিষ্কার না। তবে দামালের প্রমোশনে রাজ-মিমের হাতধরা নিয়ে হিংসায় এমন করতে পারেন বলে ভক্তরা মনে করছেন। ফেসবুক পোস্টেটির পরের লাইনেই হালের জনপ্রিয় অভিনেত্রী মিমকেও কটাক্ষ করেছেন। মিমকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল’।

একই পোস্টে নিজের স্বামী বর্তমানে ঢালিউডের অন্যতম সুপারস্টার শরিফুল ইসলাম রাজকে লক্ষ্য করেও তীর ছুড়েছেন। তিনি রাজকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘এটা এতদূর গড়াতে দেয়া উচিত হয়নি’।

পোস্টের বিষয়ে রায়হান রাফির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘পরীমণির স্ট্যাটাস দেখেছি। তিনি কেন এমনটা করলেন সে বিষয়ে বলতে চাচ্ছি না। তবে এতটুকু বলব, রাজ ও মিমের ভেতর তেমন কিছুই ঘটেনি। পরীমণি মিম ও রাজকে সন্দেহ করছেন। সে তার সন্দেহ থেকেই এমন স্ট্যাটাস দিয়ে থাকতে পারেন। আর এ বিষয়ে আমি আগামীকাল কথা বলব।’

উল্লেখ্য, সম্প্রতি রায়হান রাফির পরিচালনায় ‘পরাণ’ ও ‘দামাল’ নামে দুটি সিনেমা মুক্তি পায়। সেখানে জুটি বেঁধে অভিনয় করেছেন রাজ ও মিম।

আরও পড়ুন-

বাড়াবাড়ি হলে আইনে ব্যবস্থা নেব, কড়া বার্তা দিলেন মিম 

এমন কিছু করিনি যা পথচলাকে প্রশ্নবিদ্ধ করতে পারে: মিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *