Home বিনোদন স্ত্রীকে নিয়ে উড়াল দিলেন আল্লু অর্জুন

স্ত্রীকে নিয়ে উড়াল দিলেন আল্লু অর্জুন

0
2466

আল্লু অর্জুনের পরনে কালো রঙের প্যান্ট ও টি-শার্ট। মাথার চুল ঝুটি করে বাঁধা। কাঁধ ব্যাগ হাতে নিয়ে গাড়ি থেকে নামেন তিনি। এসময় তার এক সহযোগী তাকে ব্লেজার পরিয়ে দেন। আরো দুজন সহযোগী গাড়ি থেকে ট্রলি নামিয়ে কিছুটা পথ এগিয়ে দেন।

এরপর এয়ারপোর্টের বারান্দায় হাঁটতে দেখা যায় আল্লুকে। এসময় তার পাশে হাঁটতে দেখা যায় স্ত্রী স্নেহা রেড্ডিকে। তার পরনেও কালো রঙের টাউজার ও সাদা রঙের টি-শার্ট। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। কিন্তু স্ত্রীকে নিয়ে কোথায় ছুটলেন ‘পুষ্পা’খ্যাত এই নায়ক?

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, স্ত্রীকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় অবসর যাপনের জন্য গিয়েছেন আল্লু অর্জুন। বুধবার (৯ নভেম্বর) ভারত ছাড়েন তারা। আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি ধারণ করা হয়েছে হায়দরাবাদ বিমানবন্দর থেকে। তবে কবে নাগাদ তারা ভারতে ফিরবেন তা জানা যায়নি।

উল্লেখ্য, চলতি বছরে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ’ ব্যাপক সাফল্য পায় বক্স অফিসে। সিনেমাটির দ্বিতীয় কিস্তিতেও আল্লু অর্জুন অভিনয় করছেন বলে জানা গেছে। ইতোমধ্যে ছবির শুটিংয়েও অংশ নিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here