Home আলোচিত আমেরিকায় ৪টি বাড়ির মালিক অভিনেতা মারুফ

আমেরিকায় ৪টি বাড়ির মালিক অভিনেতা মারুফ

0
2711

ঢাকাই ছবির প্রখ্যাত পরিচালক ও অভিনেতা কাজী হায়াতের ছেলে কাজী মারুফ এখন স্থায়ীভাবে বসবাস করছেন সুদূর আমেরিকায়। সেখানে তাঁর সঙ্গে থাকেন স্ত্রী ও সন্তান। করছেন ব্যবসা।

গতকাল মারুফ জানালেন, এখন নিউ ইয়র্কে তাঁর মালিকানাধীন চারটি বাড়ি আছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাড়িগুলোর ছবিও প্রকাশ করেন।

ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ চারটি বাড়ি নিউ ইয়র্কে। বিশেষ দ্রষ্টব্য: বাংলাদেশের টাকায় বাড়ি কিনিনি। এখানে কষ্ট করে বাড়ি কিনেছি। আমি সব সময় দেশে রেমিট্যান্স পাঠাই। দেশে কিছুই নেই আমার যে দেশ থেকে টাকা নিয়ে আসব।’

মারুফ জানালেন, দেশের প্রতি তাঁর টান এখনো সমান।

ফেসবুক ম্যাসেঞ্জারে কথা হলে তিনি আক্ষেপ করে বলেন, ‘আমারও বাংলাদেশে থাকতে ইচ্ছা করে। মাথার ওপর দিয়ে বিমান উড়ে যেতে দেখলে দেশে ফিরতে মন চায়। কিন্তু পারি না। এই কিন্তুর বেশ কিছু কারণ আছে।’

মারুফ বলেন, দেশের উজ্জ্বল ক্যারিয়ার রেখে, মা-বাবাকে রেখে কেন দূর পরবাসে, তার নিশ্চয়ই কারণ আছে।

বাবার সিনেমা ‘ইতিহাস’ এ অভিনয়ের সুবাদে ২০০২ সালে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মারুফ। পরে ‘অন্ধকার’, ‘ক্যাপ্টেন মারুফ’, ‘রাস্তার ছেলে’, ‘দেহরক্ষী’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় কাজ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here