Home আলোচিত ডিভোর্স হলে কারো মান কমে যায় না: শবনম ফারিয়া

ডিভোর্স হলে কারো মান কমে যায় না: শবনম ফারিয়া

0
169

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সরব শবনম ফারিয়া। কাজ ছাড়াও ব্যক্তিজীবন এবং সমসাময়িক বিষয় নিয়ে প্রায়ই কথা বলে থাকেন এই অভিনেত্রী। আর তার এসব কথাই উঠে আসে সংবাদপত্রের পাতায়।

এবার এই অভিনেত্রী মন্তব্য করলেন, তালাকপ্রাপ্ত নারী ও তাদের নিয়ে আশেপাশের লোকদের ভাবনার বিষয়ে।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে ফারিয়া তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। তিনি বলেন, “আমাদের আশেপাশে এমন কিছু মানুষজন আছেন যারা ভাবেন, যদি কেউ তালাকপ্রাপ্ত হয় তবে তারা ‘সহজলভ্য’।”

ডিভোর্স মানেই সহজলভ্য নয়। এতে কারো মান কমে যায় না। ফারিয়ার কথায়, ‘না বন্ধু, ডিভোর্স তার মান কমায় না! এমনকি যদি তার বিবাহবিচ্ছেদ হয় তবে সে তার মানের অন্তর্গত কাউকে খুঁজে পাবে।’

পোস্টে সঙ্গীর যোগ্যতার ব্যাপারটিও বিশদভাবে তুলে ধরেন ফারিয়া। তিনি জানান, ‘যোগ্যতার মধ্যে রয়েছে ব্যক্তির শিক্ষা, পারিবারিক পরিচয়, উপার্জন, চেহারা, উচ্চতা সবকিছু।’

উল্লেখ্য, কিছুদিন আগে পরিবার নিয়ে ভারতের কাশ্মির থেকে ঘুরে এসেছেন ফারিয়া। সবশেষ ‘হোটেল নিরিবিল’ নাটকে দেখা গিয়েছিল তাকে। এতে তিনি জুটি বাঁধেন মুশফিক আর ফারহানের সঙ্গে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here