ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সাথে শবনম বুবলীর বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আসার পর শাকিবের তীব্র সমালোচনায় মুখর ভক্ত ও নেটিজেনরা। এরপর তাকে নিয়ে নানাজন করছেন ভিন্ন ভিন্ন মন্তব্য। শুধু নেটিজেনরা তাকে নিয়ে মন্তব্য করেননি, মন্তব্য করেছেন তার সহকর্মীরাও।
এবার নতুন করে অভিনেত্রী ইলোরা গহর শাকিবের পক্ষ নিয়ে কথা শুনিয়ে দিলেন বুবলীকে। সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে ইলোরা বিস্ফোরক বক্তব্য দেন।
তিনি বলেন, শাকিব আমাকে সসম্মানে ব্যাংককে জড়িয়ে ধরে কোলে নিয়েছে, কোলে নিয়ে বলেছে আমার সাথে ছবি করতে হবে। আমি ছবিও করেছি। কই আমার সঙ্গে তো প্রেম হয়নি। আমার পেটে তো বাচ্চা হয়নি। আমি বলবো আপনারা যারা ভালোবাসেন, তারা পরিবার পরিকল্পনার কথা মাথায় রাখবেন। প্রেগনেন্ট হবেন না। নিজের সম্মানটা নিজের কাছে। অন্য কেউ দিবে না।
তিনি বলেন, শাকিব খান তো সুপারস্টার। একটা লোককে নিজের মতো থাকতে দেন না। আমি বলবো, নায়িকাগুলোর দোষ আছে। অপু বিশ্বাসের না হয় প্রেম ছিল। কিন্তু বুবলীর বাচ্চা নিতে হবে কেন? শাকিবকে ডুবানোর জন্য এমনটা করা হয়েছে। এখানে শাকিবের কোনো দোষ নেই।
নতুন নায়িকাদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা নতুন নায়িকা আসছো, আমাদের আগের নায়িকাদের ফলো করো। আমার মনে হয় দু’একজন নায়িকা বাদে কারও অভিনয় ভালো না। একই টাইপের অভিনয় আর দেখতে চাই না। আমাদের নায়িকাদের আরও প্রোটেনশিয়াল হওয়া উচিত। একটা নতুন নায়িকা প্রথমেই ছবি করতে গেলেই প্রেমে পড়ে যায়। এই প্রেমে পড়া বন্ধ করতে হবে। নিজের সন্মান নিজের কাছে।





