কালিয়াকৈরে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যের আলোকে সামনে রেখে কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান, সেলিম আজাদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার সাবিরা খান ।এ সময় উপস্থিত ছিলেন আরো অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *