ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। জনপ্রিয় এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ফেসবুক হ্যান্ডেলে প্রায়ই শোবিজে কাজের ও ব্যক্তিগত ব্যাপারে আপডেট জানিয়ে থাকেন তিনি। এতে অবশ্য ভক্ত-অনুরাগীরা সহজেই যুক্ত থাকতে পারেন প্রিয় তারকার সঙ্গে।
সম্প্রতি দেশের বাইরে ঘুরতে যান তানজিন তিশা। সেখান থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেন সোশ্যালে। যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
মেক্সিকোর সমুদ্রপাড়ে ঘুরতে যাওয়ার সময় ছবি তুলেছিলেন অভিনেত্রী। সেই ছবিগুলোই সোশ্যালে পোস্ট করেন। যার ক্যাপশনে লিখেছিলেন, ‘হেই মাই লাভ’।
এতে মন্তব্যের ঘরে শুভাকাঙ্ক্ষীরা তারকার প্রশংসামূলক মন্তব্য করতে থাকেন। তবে এরই মাঝে কেউ কেউ প্রশ্ন তুলেন, ছবিগুলো তুলে দিয়েছেন কে? যা নিয়ে শুরু হয় রহস্যের।
এই প্রশ্নে যখন সোশ্যাল উত্তাল, ঠিক সেই সময় জবাব দিলেন তানজিন তিশা। গত ২ নভেম্বর কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। এবার ছবিগুলো তোলা নিউইয়র্কে। ছবিতে তাকে সাদা টপ, কমলা রঙের জ্যাকেট ও সাদা প্যান্টে দেখা গেছে।
ছবি পোস্ট করে ক্যাপশনের সঙ্গে এবার ক্যামেরার পেছনের মানুষটির নামও প্রকাশ করেছেন তিশা। জানিয়েছেন, ছবিগুলো তুলেছেন ছোটপর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। এর আগে ক্যাপশনে লেখেন, ‘তোমার স্বাধীনতা খুঁজে নাও। তা হলে সেরাটা পেয়ে ধন্য হবে তুমি।’
