Home প্রধান খবর বিয়ে করলেন গোলাম রাব্বানী

বিয়ে করলেন গোলাম রাব্বানী

0
300

বিয়ে করলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক গোলাম রাব্বানী। পাত্রী চীন শাখা ছাত্রলীগের নেত্রী বলে জানা গেছে। তিনি পেশায় একজন চিকিৎসক। তার নাম ইসরাত বারী তৃনা।

আজ শুক্রবার(৪ নভেম্বর) তারা বিয়ে করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাম রাব্বানীর ছোট ভাই হিসেবে পরিচিত ঢাবির সলিমুল্লাহ মুসলিম হল সংসদের সাবেক জিএস জুলিয়াস সিজার তালুকদার।

তিনি জানান, আজ সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে সম্পন্ন হয়েছে। পাত্রী চীন শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী এবং চিকিৎসক। রাব্বানী ভাই নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই শুভকামনা জানান এই দম্পতিকে।

বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহাগ লিখেছেন, ‌‘অবশেষে অত্যন্ত শক্তিশালী এক উইকেটের পতন। অভিনন্দন ভাই ও ভাবি। শুভ হোক আপনার জীবনের দ্বিতীয় ইনিংস।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here