Home আলোচিত হকির মাঠ মাতালেন রাজ-পরীমণি

হকির মাঠ মাতালেন রাজ-পরীমণি

0
248

রাজধানীর মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি হকি লিগ। বসুন্ধরা গ্রুপের স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এসিইর পৃষ্ঠপোষকতায় ‘হকি চ্যাম্পিয়নস ট্রফি’তে শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি হকি লিগ। দেশ-বিদেশের নামকরা খেলোয়াড়রা এ টুর্নামেন্টে অংশ নিয়েছেন। বেশ জমে উঠেছে এই হকি লিগ।

এই আসরকে জনপ্রিয় করে তুলতে শোবিজ তারকাদের যুক্ত করেছেন আয়োজকরা। তারই অংশ হিসেবে আজ হকির মাঠে দেখা গেল জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি এবং তার জীবনসঙ্গী হালের আলোচিত নায়ক শরীফুল রাজকে।

বৃহস্পতিবার প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে মেট্রো এক্সপ্রেস বরিশাল-রূপায়ণ সিটি কুমিল্লা। দ্বিতীয় ম্যাচে লড়াই হচ্ছে সাইফ পাওয়ার গ্রুপ খুলনা-ওয়ালটন ঢাকার মাঝে।

এদিন সন্ধ্যায় রাজ-পরী জুটি যান মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। সেখানে গ্যালারিতে বসে তারা ম্যাচটি উপভোগ করেন।

তারকা দম্পতিকে একনজর দেখতে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। এক পর্যায়ে শরীফুল রাজ ও পরীমনিকে হকিস্টিক হাতে মাঠে নেমে পড়তে দেখা যায়। সেখানে তারা কিছু সময় হকি খেলেন।

উল্লেখ্য, নায়িকা পরীমণি বর্তমানে অভিনয় থেকে সাময়িক বিরতিতে রয়েছেন। পুত্রসন্তান রাজ্যের সঙ্গেই সময় কাটিয়ে থাকেন। অন্তঃসত্ত্বা থেকে সন্তান হওয়ার পরের সময়টুকুতে মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন পরী।

তবে অভিনেত্রীর স্বামী শরিফুল রাজ সিনেমা নিয়ে ব্যস্ত। সম্প্রতিই তার অভিনীত ‘দামাল’ সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। এর আগে ‘পরাণ’ ও ‘হাওয়া’ সিনেমা মুক্তি পাওয়ার পরে অনেক প্রশংসা লাভ করেন রাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here