Home আলোচিত এবার নিরবের সঙ্গী হলেন রুকাইয়া চমক

এবার নিরবের সঙ্গী হলেন রুকাইয়া চমক

0
177

জনপ্রিয় নায়ক নিরব হোসেন। যুক্ত হয়েছেন সরকারি অনুদানের নতুন সিনেমায়। নাম ‘জয় বাংলা ধ্বনি’।

ছবিটিতে নায়িকা হিসেবে সুনেরাহ বিনতে কামালকে চুক্তিবদ্ধ করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত এ অভিনেত্রী থাকছেন না। তার পরিবর্তে এ ছবিতে নিরবের সঙ্গে জুটি বাঁধবেন ছোট পর্দার উঠতি নায়িকা রোকাইয়া জাহান চমক। চুক্তিবদ্ধ হয়ে গেছেন এরমধ্যে।

চমক প্রসঙ্গে নিরব বলেন, ‘এ প্রজন্মের মধ্যে চমক অন্যতম। তার গ্ল্যামার ও অভিনয় প্রতিভা দুটোই সমান্তরাল বলে আমার মনে হয়েছে। আমাদের দলে তাকে পেয়ে স্বস্তিতে আছি। আশা করছি, সিনেমায় চমকের শুরুটা ভালোই হবে।’

ভালো হওয়ারই কথা, কারণ এই ছবিতে নিরব-চমকের সঙ্গে পথ প্রদর্শক হিসেবে আছেন মুক্তিযোদ্ধা-সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। তিনি এই ছবিতে অভিনয় করছেন রাজাকারের চরিত্রে। অন্যদিকে ছবিটির নির্মাণ উপদেষ্টা হিসেবেও কাজ করছেন তিনি।

এই ছবির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, ছবিটির কাহিনি লিখেছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও প্রভাবশালী শ্রমিক নেতা শাজাহান খান। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ছবিটি।

তবে এসব ছাপিয়ে ছবিটির মূল আলোচ্য বিষয় এর মাধ্যমে বড় পর্দায় চমকের অভিষেক হচ্ছে। নায়িকা বললেন, ‘ভালো লাগছে এই ভেবে, আমার শুরুটা হচ্ছে মহান মুক্তিযুদ্ধের ওপর নির্মিত একটি ছবির মাধ্যমে। জানি না, নিজেকে কতোটা ক্যারি করতে পারবো। তবে চেষ্টা করবো।’

নিরব জানান, ১ নভেম্বর থেকে মাদারীপুরের পদ্মার চরে ছবিটির শুটিং শুরু হয়েছে। সেখানে ঢাকা থেকে শুক্রবার সকালেই যুক্ত হচ্ছেন নিরব-চমক। এটি নির্মাণ করছেন খ. ম. খুরশীদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here