শাকিবের সঙ্গে জুটি নিয়ে মুখ খুললেন জাহারা মিতু

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক শাকিব খান এবার আসছেন পুলিশ অফিসারের ভূমিকায় ‘শের খান’ হয়ে; পুলিশ থ্রিলার ঘরানার এ সিনেমা নির্মাণ করছেন ‘মিশন এক্সট্রিম’ পরিচালক সানী সানোয়ার।

শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস এবং নির্মাতা সানীর প্রোডাকশস হাউস ‘কপ ক্রিয়েশন’ এর যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করা হবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠেছে, এই ছবিতে জাহারা মিতুকে দেখা যাবে কিং খানের বিপরীতে। তবে এতে নারাজ শাকিবিয়ানরা। তারা মিতুর পরিবর্তে নতুন কোনো নায়িকাকে দেখতে চান প্রিয় নায়কের সঙ্গে।

তবে মজার ব্যাপার হলো, ‘শের খান’ সিনেমায় অভিনয়ের প্রস্তাবই পাননি মিতু। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘গুঞ্জনটি সত্য নয়। এর নায়িকা আমি নই। চুক্তিবদ্ধ হওয়া তো দূরের কথা এই ছবিতে কাজের জন্য আমার কাছে কোনো প্রস্তাবই আসেনি।’

এদিকে সামাজিক মাধ্যমে বিভিন্ন গ্রুপে শাকিব-ভক্তদের নেতিবাচক প্রতিক্রিয়া প্রসঙ্গে মিতু বলেন, ‘শাকিব ভাইয়ের অনুরাগীদের সবাই তো আর এ দাবী করেন না। তবে কেউ কেউ আছেন, যারা অপু বিশ্বাস-বুবলীকেও দেখতে চান না তার বিপরীতে। তারা যে কাকে পছন্দ করেন— সেটা আল্লাহ মাবুদ জানেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *