Home জাতীয় বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবার জেলে পাঠাব: প্রধানমন্ত্রী

বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবার জেলে পাঠাব: প্রধানমন্ত্রী

0
124

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাজাপ্রাপ্ত হওয়ার পরও মানবিক কারণে সরকার খালেদা জিয়াকে বাসায় থাকার সুযোগ দিয়েছে। কিন্তু বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে বেগম খালেদা জিয়াকে আবার জেলে পাঠিয়ে দেয়া হবে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতি মামলা বেগম খালেদার জিয়ার ৭ বছরের সাজা হয়েছে। চ্যারিটেবল ট্রাস্টের টাকা সে মেরে খেয়েছে। তার নিজের নামেই রেখে দিয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্টের মামলা, সেই অরফানেজের নামে বিদেশিদের মোটা অঙ্কের টাকা এসেছিল। একটা টাকাও কোনো এতিম পায়নি, ওই ট্রাস্টেও কোনো টাকা যায়নি।

তিনি বলেন, সব টাকা তার (খালেদা জিয়া) নিজের নামের অ্যাকাউন্টে গেছে। সে কারণে সে ধরা খেয়েছে এবং তার বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলা আমরা দিইনি। এটা তত্ত্বাবধায়ক সরকার দিয়েছে। তখন তার প্রিয় ব্যক্তিরাই ক্ষমতায় ছিল। তাদের দেওয়া মামলা, আর সেই মামলায় সাজা পেয়েছে খালেদা জিয়া। বরং আমরা তাকে মানবিক কারণে তাকে বাসায় থাকতে দিয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ১০ বছরের সাজা দেওয়া হয়েছে। কিন্তু তিনি অসুস্থ, বয়োবৃদ্ধ এজন্য তার ভাই-বোন এবং বোনের জামাই আমার কাছে আবেদন করেছে তাকে বাড়িতে রাখার জন্য। এ জন্য মানবিক কারণে তার সাজা স্থগিত করে বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছি। এখন যদি বিএনপি বেশি বাড়াবাড়ি করে, তাহলে আবার তাকে জেলে পাঠিয়ে দেব।

তিনি বলেন, খালেদা জিয়ার আমলে কয়টা সরকার ছিল? প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা আর হাওয়া ভবনে একটা। তারা দেশের কোনো উন্নয়ন করেনি। ১৯৯৬ সালে যখন সরকার গঠন করলাম। তখন ৪০ লাখ মেট্রিকটন খাদ্য ঘাটতি ছিল। এতে বোঝাই যায় খালেদা জিয়া তার আমলে কোনো ফসলই উৎপাদন করতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here