Home ফিচার ভোরের পাতার সম্পাদক এরতেজা হাসান গ্রেফতার

ভোরের পাতার সম্পাদক এরতেজা হাসান গ্রেফতার

0
438

জালিয়াতির মামলায় দৈনিক ভোরের পাতার সম্পাদক ড. কাজী এরতেজা হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।

রাজধানীর গুলশানে ইভা রোজ নামের একটি বাড়ি থেকে তাকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে কল্যানপুরে পিবিআই কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

পিবিআই সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।

পিবিআই জানিয়েছে, আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের ভাই সাইফুল ইসলাম গত ১০ জানুয়ারি জালিয়াতি ও প্রতারণার একটি মামলাটি করেন। খিলক্ষেত থানার এ মামলায় এজাহারনামীয় তিন আসামি হলেন- আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী।

অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, মামলার পরে এজাহারভুক্ত প্রথম আসামি আবু ইউসুফ ও দ্বিতীয় আসামি রিয়াজুলকে গ্রেফতার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদে কাজী এরতেজা হাসানের নাম উঠে আসে।

ওই মামলার তদন্তে নেমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টতা পাওয়ায় ড. এরতেজাকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে পিবিআিইয়ের একটি দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here