Home প্রধান খবর ইভ্যালির গ্রাহকদের জন্য সুখবর, চালু হচ্ছে পুরনো ওয়েবসাইট

ইভ্যালির গ্রাহকদের জন্য সুখবর, চালু হচ্ছে পুরনো ওয়েবসাইট

0
477

আলোচিত ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির পুরনো ওয়েবসাইট (www . evaly. com. bd) আগামী শুক্রবার ৪ নভেম্বর চালু হতে পারে। ইতোমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) থেকে ডোমেইন পেয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১ নভেম্বর) রাতে প্রতিষ্ঠানটির এক ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি বলেন, আমরা ইতোমধ্যে বিটিসিএল থেকে আমাদের আগের ওয়েবসাইট-এর ডোমেইন পেয়ে গেছি। আমাদের প্রকৌশলীরা এটি আগামী শুক্রবারের মধ্যে লাইভ করতে কাজ করছে। তবে দুই একদিন সময় বেশিও লাগতে পারে।

পুরনো ওয়েবসাইট চালু হলেও গ্রাহক ও মার্চেন্টদের পুরনো তথ্য এখনই পাওয়া যাবে না। এজন্য প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেলের জেল থেকে মুক্ত হওয়া দরকার বলে তিনি জানান।

ঐ সূত্র বলেন, আমাদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল জেল থেকে মুক্ত না হলে এই তথ্য পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। কারণ তিনি বের হলে আমাজন-এর সার্ভার থেকে সেসব তথ্য নিতে পারতেন। আমরা এখন নতুন সার্ভারে আমাদের পুরনো ওয়েবসাইট হোস্ট করছি। তাই আমরা চাই, মোহাম্মদ রাসেলকে যেন দ্রুত মুক্তি দেওয়া হয়।

উল্লেখ্য, এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর নতুন করে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। গ্রাহক, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে ইভ্যালি নতুন ব্যবসায়িক কার্যক্রমের নামকরণ করে ‘ধন্যবাদ উৎসব’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here