জীবনের প্রথম কেনা হীরার সেটটি আঁখি আলমগীরকে উপহার দিলেন রুনা লায়লা

কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা সংগীতশিল্পী আঁখি আলমগীরকে একটি হীরার সেট উপহার দিয়েছেন। সত্তরের দশকে এই হীরার সেট কিনেছিলেন। যেটা রুনা লায়লার প্রথম কেনা গহনা। আর এমন উপহার পেয়ে দারুণ খুশি আঁখি আলমগীর। এই খুশি ভক্তদের সঙ্গেও শেয়ার করেছেন তিনি।

হীরার সেটের ছবি ফেসবুকে প্রকাশ করে আঁখি আলমগীর লিখেছেন, ‘রানির নিজের হাত থেকে পাওয়া সবচেয়ে সুন্দর এবং অমূল্য উপহার। আন্টি এই মূল্যবান গয়নার সেটটি সত্তর দশকে জয়পুর থেকে কিনেছিলেন। এটা ছিল তাঁর কেনা প্রথম হীরার সেট। আমি জানি না এই মূল্যবান উপহারের প্রাপ্য আমি কিনা, আমি শুধু বলতে পারি এটি আমার কাছে তাঁর দেওয়া আশীর্বাদ। আমি উচ্ছ্বসিত ও আনন্দিত। ধন্যবাদ মিষ্টি আন্টি, ভালোবাসা এবং অনেক শ্রদ্ধা তোমাকে।’

জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর অভিনেতা আলমগীরের মেয়ে। আবার রুনা লায়লা অভিনেতা আলমগীরের স্ত্রী। রুনা লায়লা ও আঁখি আলমগীরের দারুণ সখ্য।

আলমগীর পরিচালিত একটি সিনেমায় প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের লেখা একটি গানে কণ্ঠ দিয়েছিলেন আঁখি আলমগীর। এই গানের সুর করেছিলেন রুনা লায়লা। এটাই ছিল রুনা লায়লার প্রথম সুর করা গান।।

আরও পড়ুন-

এফডিসি থেকে গাছ নিলেন ওমর সানী, ভিডিও করলেন সাইমন 

নয় মাস সে সন্তানের কোন খোঁজ-খবর রাখেনি: বুবলী

ব্যক্তিজীবনে আমি এখন একা: চাঁদনী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *