Home প্রধান খবর দেড় মাস পর শুটিংয়ে ফিরে যা বললেন আবু হেনা রনি

দেড় মাস পর শুটিংয়ে ফিরে যা বললেন আবু হেনা রনি

0
482
ফাইল ফটো

স্ট্যান্ডআপ কমেডিয়ান ও উপস্থাপক আবু হেনা রনি প্রায় দেড় মাস শুটিংয়ে ফিরেছেন। বেলুন বিস্ফোরণে দগ্ধ হয়ে এতদিন চিকিৎসা নিচ্ছিলেন তিনি। অবশেষে সোমবার (৩১ অক্টোবর) নিজের পরিচিত জায়গায় ফিরলেন এই কমেডিয়ান।

শুটিংয়ে ফেরার অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, আমি এখনও চিকিৎসাধীন আছি। বাসা থেকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। তাই আরও কিছুদিন নিজের মত করে এবং অবস্থা বুঝে কাজ করব।

অসুস্থ হওয়ার আগে বাংলাভিশনের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘টক মিষ্টি ঝাল’ উপস্থাপনা করতেন রনি। দুর্ঘটনার কারণে অসুস্থতায় অনুষ্ঠানটির শুটিং বন্ধ ছিল। রনি সুস্থ হওয়ায় অনুষ্ঠানের শুটিং আবার শুরু হয়েছে।

শুটিংয়ে ফিরে দারুণ খুশি রনি। তিনি বলেন, শিল্পী তো শিল্পেই বাঁচে। তাই আমিও ফেরার অপেক্ষায় মুখিয়ে ছিলাম। দীর্ঘ দেড় মাস কাজের বাইরে থেকে প্রতিটি মুহূর্তে মনে হয়েছে, আবার কবে কাজে ফিরব। ভালো লাগছে কাজে ফিরে। সবাই দোয়া করবেন আমার জন্য।

উল্লেখ্য, ‘টক মিষ্টি ঝাল’ অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হয় প্রতি সপ্তাহে মঙ্গলবার রাত ১১টা ২৫ মিনিটে। এবার রনির অনুষ্ঠানে অতিথি ছিলেন আঁখি আলমগীর ও গোলাম কিবরিয়া তানভীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here