Home বিনোদন লন্ডনে মা হলেন অভিনেত্রী ঈশিকা খান

লন্ডনে মা হলেন অভিনেত্রী ঈশিকা খান

0
365

মডেল ও অভিনেত্রী ঈশিকা খান। বহু টিভি নাটক, বিজ্ঞাপন করেছেন তিনি। দেখা গেছে উপস্থাপনাতেও। পেয়েছিলেন দর্শকপ্রিয়তাও। কিন্ত এসব ছেড়ে হঠাৎ করেই লন্ডন পাড়ি দেন ঈশিকা। সেখানে পেতেছেন সংসার।

এবার জানা গেল, তৃতীয় সন্তানের মা হয়েছেন এই অভিনেত্রী। ৩১ অক্টোবর (সোমবার) রাতে যুক্তরাজ্যের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন ঈশিকা। মা-ছেলে দুজনই সুস্থ রয়েছেন।

সামাজিক মাধ্যমে নবজাতকের ছবি প্রকাশ করে নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন ঈশিকা। তিনি লেখেন, ‘সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমরা তৃতীয় সন্তানকে আশীর্বাদ হিসেবে পেয়েছি। ৩১ অক্টোবর রাত ১টা ৩৮ মিনিটে আমাদের তৃতীয় পুত্র জন্ম নিয়েছে। আমি ও বেবি দুজনেই ভালো আছি। যারা প্রেগন্যানসির পুরো সময়টা আমাদের জন্য দোয়া করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এমন আনন্দ উপহার দেওয়ার জন্য আল্লাহকে অসংখ্য ধন্যবাদ।’

২০১৬ সালের ৩১ মার্চ পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে লন্ডন প্রবাসী কায়সার খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঈশিকা খান। বিয়ের পর স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান এ অভিনেত্রী। এ দম্পতির ঘর আলো করে এসেছে দুই পুত্রসন্তান। ঈশিকা তার স্বামী-সন্তান নিয়ে ব্রিটেনের দক্ষিণ লন্ডনের সাটন শহরে বসবাস করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here