শাকিব খানকে প্রশংসায় ভাসালেন সুবাহ

সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত নাম মডেল মডেল-অভিনেত্রী হুমায়রা সুবাহ। চলচ্চিত্রের কাজের বাহিরে নিজের ব্যক্তিগত জীবনকে ঘিরেই বেশী সংবাদের শিরোনাম হন তিনি। ক্রিকেটরা নাসিকে কেন্দ্র করে ক্যারিয়ায়ের শুরু দিকে ভাইরাল হন। এরপর সঙ্গীতশিল্পী ইলিয়াসকে বিয়ে ও বিচ্ছেদে ফের আলোচনায় আসেন।

এদিকে আগামী শুক্রবার (২১ অক্টোবর) ‘বসন্ত বিকেল’ নামে সুবহার অভিনীত চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে। সেই সিনেমার প্রচারে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই ফাঁকে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান প্রসঙ্গে দেশের একটি জাতীয় দৈনিককে সাক্ষাৎকার দিয়েছেন তিনি।

সুবাহ বলেন, ‘আমি মনে করি এটা একটা ব্যক্তিগত ব্যাপার। এটা বেডরুমেই সীমাবদ্ধ থাকার কথা। তবে আমি এটাও মনে করি, এক হাতে কখনোই তালি বাজে না। ’

শাকিব খানকে দেশের সম্পদ উল্লেখ করে সুবাহ বলেন, ‘আমি মনে করি শাকিব খান আমাদের দেশের একটি সম্পদ। তিনি সুপারস্টার। তাঁর কাছে যাঁরা যাচ্ছেন তাঁরা জেনে-বুঝেই যাচ্ছেন, নিজের ইচ্ছাতেই যাচ্ছেন। এমন তো না যে শাকিব খান তাঁদের জোর করে নিয়ে যাচ্ছেন। শাকিব খান যাঁদের বিয়ে করছেন বা বাচ্চা আসছে, তাঁদের তো অস্বীকার করছেন না, প্রতারণা করছেন না। তাঁদের সম্মান দিয়ে প্রতিষ্ঠিত করে নায়িকা বানিয়ে; সুপারস্টার বানিয়ে জীবন যাপন করছেন। ’

শাকিবকে সম্মিলিতভাবে আক্রমণ করার ঘোর বিরোধী এই নবাগতা। তিনি বলেন, ‘ব্যক্তিগত জীবনে ব্রেক-আপ হতেই পারে, ডিভোর্স হতেই পারে। শাকিবকে সবাই আক্রমণ করছে, এটা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য খুবই হতাশাজনক একটি ব্যাপার। ’

সুবহা আরো বলেন, ‘আমি দর্শকের জায়গা থেকে বলছি, সেই মেয়েগুলো বা সেই আর্টিস্টগুলো―তাঁদের তো জোর করে নিয়ে গিয়ে আটকিয়ে রেখে কিছু করা হচ্ছে না। তাঁরা তো নিজের ইচ্ছাতেই যাচ্ছে। তাঁরা নিজের ইচ্ছাতেই যাচ্ছে আবার দর্শক শাকিবকে ভিকটিম বানাচ্ছে। আমি মনে করি দোষ থাকলে দুজনারই আছে। এটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার। এটা তাঁদেরই শেষ করা দরকার। ’

শাকিবের প্রেমে পড়েছেন কি না―এমন প্রশ্নের জবাবে সুবহা বলেন, ‘মিডিয়াতে আমি কখনো কারো প্রেমে পড়িনি, একমাত্র সালমান খান ছাড়া।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *