Home ফিচার ক্রেন উল্টে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ক্রেন উল্টে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

0
79

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরের রেললাইনে ক্রেন উল্টে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে শ্রীপুরের সাতখামাইর এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রীপুর রেলওয়ের স্টেশন মাস্টার হারুন অর রশিদ বলেন, রেললাইনের ওই জায়গায় স্লিপার স্থাপনের কাজ চলছিল। দুর্ঘটনার সময় ট্রাক থেকে ক্রেন দিয়ে স্লিপার নামানোর সময় ক্রেন উল্টে রেললাইনের ওপর পড়ে যায়।

এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দ্রুত ক্রেন সরিয়ে এ রুটে ট্রেন চলাচল চালু করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে, দুর্ঘটনার ফলে ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস শ্রীপুর স্টেশনে এবং ঢাকাগামী কমিউটার কাওরাইদের দিকে যাত্রাবিরতি করছে বলেও জানান স্টেশন মাস্টার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here