Home আলোচিত নতুন রূপে ধরা দিলেন মিম

নতুন রূপে ধরা দিলেন মিম

0
104

নজরকাড়া গ্ল্যামারে শোবিজ মাতিয়ে চলেছেন বিদ্যা সিনহা মিম। গত ঈদে মুক্তিপ্রাপ্ত মিম অভিনীত সিনেমা ‘পরাণ’। অনবদ্য অভিনয় করে ইতোমধ্যেই দর্শক মন জয় করে ফেলেছেন তিনি।

নির্মাতা রায়হান রাফির নির্মাণে মুক্তি পেতে যাচ্ছে মিম অভিনীত আরেক সিনেমা ‘দামাল’। শুক্রবার (২৮ অক্টোবর) সারাদেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। সেই প্রচারণায় মেতেছেন মিমসহ পুরো টিম।

এদিকে কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুণ সরব এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গ নিয়ে প্রায়ই ঢুঁ মারেন ফেসবুকে।

সম্প্রতি তার পোস্ট করা একটি ফটোশুটের ভিডিও ঘিরে তুমুল ঝড় বইছে নেটদুনিয়ায়। ভিডিওতে একটি গাউনে বেশ খোলামেলা, আবেদনময়ী রূপে ধরা দিয়েছেন মিম। পেছনে আগুনরঙা আলোর অস্তিত্ব। ইতিমধ্যে ক্যামেরার সামনে তার এই উপস্থিতি ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এক অনুসারী মন্তব্য করেছনে, হার্ট অ্যাটাক হবে। আরেক অনুসারী লিখেছেন, ফিফা বিশ্বকাপের উচিত আপনাকে পারফর্ম করার জন্য বেছে নেওয়া।

পাশাপাশি ভিডিওটিতে এখন পর্যন্ত ২৪ হাজারেরও বেশি লাইক পড়েছে। বলা যেতেই পারে মিম তার এই আকর্ষনীয় লুকে ইতিমধ্যে মন মাতিয়ে দিয়েছেন তার ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্খীদের। এতে কোনও সন্দেহ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here