Home বিনোদন ‘শাকিব খানের আচরণ দেখে যুবসমাজ বিপথগামী হবে’

‘শাকিব খানের আচরণ দেখে যুবসমাজ বিপথগামী হবে’

0
193

দেশীয় শোবিজের সবচেয়ে চর্চিত নাম এখন শাকিব খান। অনেক দিন ধরে চলতে থাকা শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জনে ঘি ঢেলে শুরুতে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনেন নায়িকা বুবলী।

এরপর শাকিব খান ও তিনি একই দিনে সামাজিক মাধ্যমে জানান তাদের পুত্রসন্তান হয়েছে। সেদিন সন্তানের নাম এবং ছবিও প্রকাশ করেন দুজন। সবশেষ বুবলী প্রকাশ করেন নিজেদের বিয়ের তারিখও।

এ ঘটনার পর ঢালাওভাবে সমালোচনা করে শাকিব খানকে তুলোধুনো করেছেন অনেকেই। এবার এই সমালোচনা রূপ নিল মানববন্ধনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে কয়েকজন শিক্ষার্থী মানববন্ধন করছেন শাকিবের বিরুদ্ধে।

শাকিবের বিরুদ্ধে কেন মানববন্ধন করছেন— জানতে চাইলে মানববন্ধনকারীদের একজন নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে বলেন, ‘শাকিব একের পর এক নায়িকাদের সঙ্গে যা খুশি আচরণ করছেন। বিয়ে ও বাচ্চার পরিচয় নিয়ে লুকোচুরি খেলছেন। এসব অন্যায়। তিনি যেহেতু একজন সুপারস্টার সেহেতু সমাজের প্রতি তার দায়বদ্ধতা আছে। তার এমন কর্মকাণ্ড দেখে অনেকেই বলছেন, শাকিব করতে পারলে আমরা পারব না কেন। তার এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমরা এক হয়েছি।’

অন্য একজন বলেন, ‘শাকিব নারীর সম্মানকে পদদলিত করছেন। নারীকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছেন। এটা নারীদের প্রতি তার অসম্মান প্রদর্শন। বুবলী, অপু বিশ্বাস স্ত্রীর অধিকার চাওয়া সত্ত্বেও তিনি দেননি। আবার শোনা যাচ্ছে পূজা চেরীকেও নাকি বিয়ে করেছেন তিনি। শাকিবের মাধ্যমে নারীর অধিকার লুন্ঠিত হচ্ছে। তার এমন আচরণ দেখে আমাদের যুবসমাজ বিপথগামী হবে।’

এসময় মানববন্ধনকারীরা দাবি করেন, শাকিব যখনই বিয়ে করুক, যাকেই করুক সেসব যেন সবাইকে জানিয়ে করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে গুটিকয়েকজন অংশ নিয়েছেন এই মানববন্ধনে। তাদের হাতে রয়েছে বেশকিছু প্ল্যাকার্ড। শুধু সন্তান নয়, স্ত্রীর অধিকার দিতে হবে’ শ্লোগানসহ বেশকিছু শ্লোগান লেখা রয়েছে তাতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here