Home দেশের খবর ঢাকা ভূঞাপুরে মাদরাসার নতুন ঘরের ভিত্তিস্থাপন

ভূঞাপুরে মাদরাসার নতুন ঘরের ভিত্তিস্থাপন

0
141

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরের মাদারিয়া গ্রামে ইমান আলী বাইতুল কুরআন বালক বালিকা মাদরাসার টিন সেট একটি ঘরের আনুষ্ঠানিকভাবে ভিত্তিস্থাপন করা হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে মাদরাসার নতুন একটি ৬৫ হাত টিন সেট ঘরের আনুষ্ঠানিকভাবে ভিত্তিস্থাপন করা হয়।

মাদরাসা সভাপতি, সাধারণ সম্পাদক, সার্বিক তত্বাবধায়ক, দাতা সদস্যসহ গ্রামের ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতি এ ধর্মীয় প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা অ্যাডভোকের বার সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল গফুর সাইদুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন ফলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার (দুদু), অত্র মাদ্রাসার সভাপতি এডভোকেট মোন্নাফ আলী মুন্না, অ্যাডভোকেট জাহিদ শামস, আব্দুল আজিজ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আজাদ, মুফতি মাহাদী হাসান শিবলী, মুফতি রবিউল ইসলাম, মেহেদী হাসান বিপ্লব, খাইরুল ইসলাম, মোশারফ হোসেন, আব্দুল আজিজ জোয়াদ্দার,মোঃ হারুন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here