মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে (১৪ অক্টোবর) উপজেলা শাখার সম্মেলন চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
এই সময় সভাপতিত্ব করেন জেলা শ্রমিক লীগের সাধারন খন্দকার মফিজুর রহমান লিটন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক লীগের প্রস্তুতি কমিটির আহ্বায়ক আইয়ুব মন্ডল ও উপজেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান নিকু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক শিকদার মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষারসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
