Home দেশের খবর ঢাকা মির্জাপুরে গলাটিপে গৃহবধূকে হত্যা, স্বামী গ্রেপ্তার

মির্জাপুরে গলাটিপে গৃহবধূকে হত্যা, স্বামী গ্রেপ্তার

0
111

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে আনোয়ারা বেগম নামের গৃহবধূকে গলাটিপে হত্যা মামলায় অভিযুক্ত স্বামী মোফাজ্জলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে ঘাটাইল উপজেলার সলিংয়ের মোড় মুরাদ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে মোফাজ্জল হোসেন (৪০) বলে জানা গেছে।

গৃহবধূকে হত্যার পর গত বুধবার রাতেই ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার সৈয়দ গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে নিহতের বড় ভাই আবুল হোসেন বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল এলাকায় আনোয়ারা ও মোফাজ্জল হোসেন দম্পতি একটি ভাড়া বাড়িতে ৮ বছরের ছেলে আশিককে নিয়ে থাকতো। গত বুধবার সকালে ঘরের ভেতর ওই ছেলের কান্নার শব্দ পেয়ে বাড়ির মালিক শহিদ মিয়া দরজা খুলে দেখেন আনোয়ারা বেগমের মরদেহ মাটিতে পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা জহির বলেন, বৃহস্পতিবার রাত ৯টার সময় ঘাতক মোফাজ্জলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। শুক্রবার তাকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here