সিয়ামকে আমার হেব্বি লাগে: পরীমণি

এবার অভিনেতা সিয়াম আহমেদকে প্রশংসায় ভাসালেন চিত্রনায়িকা পরীমণি। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন ‘বিশ্বসুন্দরী’ নায়িকা।

সিয়ামের চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করে এ অভিনেত্রী লেখেন, ‘সিয়ামকে সিনেমার বাইরে কোনো নায়িকার হাত ধরে চটকা চটকি করতে দেখি নাই কোনোদিন। তার এই ব্যাপারটা আমার হেব্বি লাগে (পাশে লাভ ইমোজি জুড়ে দেন)।’

হঠাৎ পরীমণি কর্তৃক সিয়ামকে ‘ভালো ছেলে’র চারিত্রিক সনদ দেওয়ার কারণ কী? মিডিয়াপাড়ার অনেকেই নেপথ্যের গল্পটা খুঁজতে মাঠে নেমে পড়লেন। পেলেন কিছু সাম্প্রতিক ঘটনাও।

যার মধ্যে ঘুরেফিরে উঠে এসেছে মঙ্গলবার (১১ অক্টোবর) আয়োজিত ‘দামাল’ সিনেমার সংবাদ সম্মেলন। যে মঞ্চে হাজির ছিলেন সিনেমার দুই নায়ক সিয়াম আহমেদ, শরিফুল রাজ ও নায়িকা বিদ্যা সিনহা সাহা মিম।

অনেকের মতে, মূলত এই মঞ্চটিকে ঘিরেই পরীমণি এমন প্রতিক্রিয়া দিলেন। কারণ, এদিন মঞ্চে অনেকটা সময় মিমের হাত ধরে দাঁড়িয়ে ছিলেন পরীর বর রাজ। যেখানে সিয়ামের হাত ছিল খালি।

ধারণা করা হচ্ছে, স্বামী শরিফুল রাজকে খোঁচা দিতেই সিয়ামকে নিয়ে এভাবে লিখেছেন পরীমণি। হয়তো নিজের স্বামীর হাতের মুঠোয় মিমকে মানতে পারেননি পরীমণি। সেকারণেই নেট দুনিয়ায় জ্বলে উঠলেন চাপা অভিমানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *