Home আলোচিত মেয়ের ছবি প্রকাশ করে যা বললেন আসিফ আকবর

মেয়ের ছবি প্রকাশ করে যা বললেন আসিফ আকবর

0
412

চলতি বছর যেন সুখবরের ডাকবাক্স হয়ে ধরা দিয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের কাছে। এ বছরই কন্যাসন্তানের বাবা হয়েছেন। কদিন আগে ঘরে এনেছেন পুত্রবধূ।

সম্প্রতি তার বড় ছেলে শাফকাত আসিফ রণ’র বিয়ে সম্পন্ন হয়েছে। গোপালগঞ্জের মেয়ে ইসমত শেহরীন ঈশিতার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন গায়কের ছেলে।

এদিকে আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ফেসবুকে মেয়ে আইদাহ্ আসিফ রঙ্গন’র সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন আসিফ। যেখানে মেয়ের সঙ্গে আসিফ ও তার বড় ছেলের ভালোবাসা ফুটে উঠেছে।

পোস্টে আসিফ লিখেছেন, আইদাহ্ আর তাঁর বাবা আসিফ। সঙ্গে বড় ভাই শাফকাত। আমাদের আনন্দমেলা। সবাই ভাল থাকুন সুন্দর থাকুন সুস্থ্য থাকুন। ভালবাসা অবিরাম…

বাবা-মেয়ের সেই ছবির নিচে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। তারা ছোট্ট রঙ্গনের জন্য দোয়া ও ভালোবাসা জানিয়েছেন। তার সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

এর আগে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে আসিফ লিখেছেছিলেন, আমার হাসিখুশি মেয়ে আইদাহ্ আসিফ রঙ্গন। বিপদসঙ্কূল বন্ধুর পথ পরিভ্রমনের সমস্ত কষ্ট ভুলে ওর জন্যই আরও কিছুদিন বাঁচতে খুব ইচ্ছে করে। সবার কাছে আমার ছোট্ট মেয়েটার জন্য অনেক দোয়া চাই।

তিনি আরও লেখেন, পঞ্চাশ বছরের যাপিত জীবনে শ্রেষ্ঠ উপলদ্ধি- মেয়ের বাবা হওয়ার সৌভাগ্য অর্জন করা আসলেই একটা অতিলৌকিক বীরত্ব। আল্লাহু আকবার। ভালবাসা অবিরাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here