Home বিনোদন ৪ বছর সংসারের পর এখন স্বামীকে ‘চিনেন না’ নাবিলা!

৪ বছর সংসারের পর এখন স্বামীকে ‘চিনেন না’ নাবিলা!

0
265

স্বামীর সঙ্গে বিচ্ছেদের কোনো গুঞ্জন শোনা যায়নি ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার। নিজেও ঘোষণা দেননি কখনো। চার বছরের দাম্পত্যজীবনে আছে এক কন্যাও। অথচ স্বামী রিমকে বলতে শোনা গেল ‘আমি তোমাকে চিনি না।’

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে স্বামী রিমকে উদ্দেশ করে এ কথা বলতে শোনা যায় নাবিলাকে। কী এমন হলো যে স্বামীকে চিনছেনই না নাবিলা!

স্বামীকে উদ্দেশ করে নাবিলা বলেন, ‘আমি আর আগের মতো নেই। আমি তোমাকে চিনি না। ’

ভিডিওটিতে নাবিলার কথা শুনে রিমকে বেশ হতবাক অবস্থায় দেখা যায়। ভিডিওটি দেখে নেটিজেনরাও বেশ অবাক হয়েছেন। নাবিলা ও তার স্বামীর আলোচিত এ ভিডিওটি এরই মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করেছে।

সৌদি আরবে বড় হয়েছেন নাবিলা। ২০০০ সালে জেদ্দা থেকে স্থায়ীভাবে ঢাকায় চলে আসেন তিনি। দেশে ফেরার আট মাসের মাথায় তার বাবা মারা যান। বড় সন্তান হিসেবে সংসারের হাল ধরতে হয় তাঁকে। ২০০৬ সাল থেকে শুরু করেন উপস্থাপনা। এরপর ধীরে ধীরে অভিনয়।

২০১৮ সালের ২৬ এপ্রিল ব্যাংকার জোবায়দুল হককে বিয়ে করেন নাবিলা। প্রায় ২০ বছরের ভালো লাগার পরিণাম এ বিয়ে। তাঁর স্বামীও জেদ্দায় থাকতেন। সেখানেই তাদের প্রথম পরিচয়। গত বছরের জুলাইয়ে কন্যা সন্তান জন্ম দিয়েছেন তিনি। নাম রেখেছেন মালহার মাসুমা হক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here