হঠাৎ ফেসবুকের ফলোয়ারের সংখ্যা কমছে কেন?

বিশ্বব্যাপী ডিজিটাল প্রযুক্তির অনন্য এক উদ্ভাবন ‘ফেসবুক’। মানুষে মানুষে যোগাযোগের ক্ষেত্রে প্রযুক্তিভিত্তিক যোগাযোগের যতো মাধ্যম রয়েছে ‘ফেসবুক’ তার মধ্যে অন্যতম। পৃথিবীজুড়ে বিভিন্ন বয়সি, শ্রেণি, পেশা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ এই মাধ্যমটি ব্যবহার করে।

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ও আর্কষণীয় এ মাধ্যমে হঠাৎ করেই ফলোয়ারের সংখ্যা কম দেখাচ্ছে। বাংলাদেশে বুধবার সকাল থেকে বিষয়টি সবার নজরে এলেও বিশ্বের বিভিন্ন দেশে গত কয়েকদিন ধরেই ব্যবহারকারীদের রহস্যজনক ভাবে ফলোয়ার হ্রাস পাচ্ছে।

বিশেষ করে যেসব ব্যবহারকারীর ফলোয়ারের সংখ্যা ১৪ হাজারের বেশি, হ্রাস পেয়ে তাদের ফলোয়ারের সংখ্যা ৯ হাজারে নেমে এসেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্ট দিয়ে এর কারণ জানতে চেয়েছেন।

কেউ কেউ বিষয়টিকে ফেসবুকের টেকনিক্যাল সমস্যা বলে অবহিত করলেও এ নিয়ে ফেসবুক সংশ্লিষ্ট কেউ মন্তব্য করেনি। তবে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ফেসবুকের ফলোয়ারের সংখ্যাও কম দেখাচ্ছে।

এ নিয়ে মার্কিন গণমাধ্যম নিউজউইক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি বড় মিডিয়ার ফেসবুক অ্যাকাউন্ট উল্লেখযোগ্য সংখ্যক ফলোয়ার হারিয়েছে। গত সোম ও মঙ্গলবার প্রতিষ্ঠানগুলোর ফলোয়ারের সংখ্যা আকস্মিকভাবে হ্রাস পেয়েছে।

এ নিয়ে ফেসবুকের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া না গেলও, প্রতিষ্ঠানটির কমিউনিটি স্ট্যান্ডার্ড এনফোর্সমেন্ট রিপোর্ট বলছে চলতি বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রায় ১.৪ বিলিয়ন সন্দেহজনক বট অ্যাকান্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার আগের তিন মাসে প্রায় ১.৬ বিলিয়ন ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে প্রতিষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *