গুঞ্জন সত্যি হলো, সুখবর দিলেন পূজা চেরি নিজেই

হালের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি আমেরিকার ভিসা পেয়েছেন বলে সম্প্রতি গুঞ্জন উঠে। যা নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়েছে। তবে নায়িকার সঙ্গে কথা বলা সম্ভব না হওয়ায় বিষয়টি তখন নিশ্চিত হওয়া যায়নি।

তবে এবার বিষয়টি নিশ্চিত করলেন পূজা চেরি নিজেই। রোববার (০২ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে পূজা ও তার মায়ের ভিসা পাওয়ার কথা স্বীকার করেন।

ফেসবুকে তিনটি ছবি দিয়ে পূজা লেখেন, অবশেষে আমি পেয়ে গেছি।

দীর্ঘদিন ধরেই আমেরিকার ভিসা পাওয়ার চেষ্টা করছিলেন এই নায়িকা। গুঞ্জন চাউর রয়েছে, ঢাকাই সিনেমার এক জনপ্রিয় নায়ক এবং আমেরিকায় বসবাসরত এক প্রযোজক পূজার এই ভিসার জন্য চেষ্টা চালাচ্ছিলেন।

অবশেষে এই ভিসা পাওয়ার ফলে আমেরিকায় শাকিবের নতুন সিনেমায় পূজার অভিনয়ের সুযোগের বিষয়টি উকি দিচ্ছে।

শাকিব-পূজা প্রথম ‘গলুই’ সিনেমায় জুটি বাঁধেন। ছবিটি মুক্তির সময় এই নায়ক-নায়িকার প্রেমের গুঞ্জন চাউর হয়। তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি কেউ-ই।

শোনা যাচ্ছে, চলতি মাসেই আমেরিকায় উড়াল দেবেন শাকিব খান। একই মাসে পূজাও দেশটিতে যেতে পারেন।

আরও পড়ুন-

আলাদা রুমে ছিলেন শাকিব-বুবলী, তাকাননি কেউ কারও দিকে

‘প্রেম ছাড়া জীবন অর্থহীন’, মুখ খুললেন পূজা চেরি

শাকিব ভাইয়ের দ্বিতীয়বার ভুল করা ঠিক হয়নি: মিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *