Home বিনোদন কানাডা ও যুক্তরাষ্ট্রে এলেই মাছ ধরতে যাই: ববিতা

কানাডা ও যুক্তরাষ্ট্রে এলেই মাছ ধরতে যাই: ববিতা

0
122

বাংলা সিনেমার সোনালি দিনের নায়িকা ববিতা। বেশ কয়েক মাস ধরেই আছেন বিদেশে। কানাডা ও যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি।

কানাডায় থাকেন ছেলে অনিকের সঙ্গে, যুক্তরাষ্ট্রে ভাইদের বাসায়। যুক্তরাষ্ট্রে থাকেন ববিতার দুই ভাই ইকবাল ইসলাম স্বপন ও ফেরদৌস ইসলাম লিটন।

বেড়াতে গেলে ববিতার মেলে অখণ্ড অবসর। ছোটবেলা থেকেই মাছ ধরার প্রবল শখ ববিতার। সময় সুযোগ পেলেই তিনি ভাইদের সঙ্গে বড়শি দিয়ে মাছ ধরতেন। ছোটবেলার সেই অভ্যাস এখনো রয়ে গেছে।

এখন ববিতা আছেন কানাডায়। টরন্টোর কাছাকাছি শহর কিচেনায় ছেলের সঙ্গে। ববিতা বলেন, ‘শহরের খুব কাছে একটি নদী আছে। সেই নদীতে সময় পেলেই মাছ ধরতে যাই। মাছ ধরার নেশাটা অনেক বছরের। আমার বাবার ভীষণ শখ ছিল মাছ ধরার। এই শখটা আমি বাবার কাছ থেকে পেয়েছি। বিশেষ করে কানাডা ও যুক্তরাষ্ট্রে এলেই মাছ ধরতে যাই আমি।’

ববিতা বলেন, ‘যখন আমেরিকায় থাকি তখন ভাই, ভাইয়ের বাচ্চাদের নিয়ে মাছ ধরতে যাই। কানাডায় থাকলে অনিক সময় দেওয়ার চেষ্টা করে। আমরা ভাইবোনেরা ছোটবেলা থেকেই মাছ ধরতে ভালোবাসি। এ সম্পর্কে কথা উঠলে বলে শেষ করা যাবে না। মাছ ধরার বিষয়টি আমি দারুণ উপভোগ করি। এবারও কানাডা, আমেরিকায় মাছ ধরেছি। সময়টা দারুণ কেটেছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here