Home বিনোদন মা হওয়ার জন্য আজকাল বাবা জরুরি নয়: অভিনেত্রী জ্যোতি

মা হওয়ার জন্য আজকাল বাবা জরুরি নয়: অভিনেত্রী জ্যোতি

0
184

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী সোশ্যালে দুটি ছবি পোস্ট করেন মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর)। ছবি ও ক্যাপশন দেখে শুরু হয় তোলপাড়। গুঞ্জন উঠে ‘মা হয়েছেন বুবলী!’

সোশ্যালে অভিনেত্রীর পোস্ট করা ছবি দুটির একটিতে ‘বেবি বাম্পের’ বিষয়টি স্পষ্ট বলে মন্তব্য করেছেন অনেকে। এ কারণে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছায় ভাসাচ্ছেন প্রিয় তারকাকে। কিন্তু সেখানে কারো কোনো মন্তব্যে সাড়া দেননি ‘বসগিরি’ সিনেমার নায়িকা। তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই নায়িকা।

জানিয়েছেন, আমি শুধু এইটুকু বলব, কিছু ব্যাপারতো আছেই। আমি শুধু অনুরোধ করব, কেউ যেন খারাপ কিছু না ছড়ান। আমি একজন মুসলিম মানুষ, সবকিছুর পেছনে অবশ্যই ব্যাখ্যা আছে। সবকিছু সুন্দর, শালীনভাবেই হয়েছে।’

বিস্তারিত না বললেও আভাস মিললো তিনি মা হয়েছেন। তবে কে স্বামী, কী সন্তান এবং কবে তিনি মা হয়েছেন এসব নিয়ে কথা বলতে সময় চেয়েছেন বুবলী।

এখন প্রশ্ন উঠেছে আসলে বুবলী কবে মা হয়েছেন? সেই সন্তান কোথায়? পাশাপাশি সবচেয়ে বড় প্রশ্ন সন্তানের বাবা কে? যদিও সবাই ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে তার যোগসূত্র খুঁজে পেয়েছে। তবে বিষয়টি এখনও নিশ্চিত হতে পারেনি সংবাদমাধ্যম।

এদিকে বুবলীর মা হওয়ার বিষয়টিকে ইঙ্গিত করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।

বৃহস্পতিবার সকালে কারো নাম প্রকাশ না করে জ্যোতিকা জ্যোতি লেখেন, মা হওয়ার জন্য আজকাল বাবা জরুরি নয়, অনেক পদ্ধতি রয়েছে। ঠিকঠাক সঙ্গী না পেলে আমিও সিঙ্গেল মাদার হবার কথা ভাববো। তবে মা হয়ে লুকিয়ে রাখাটা নিজেকে যাচ্ছে তাই রকমের ছোট করা, নোংরামী। জানিনা এরা কি ধরনের পার্সোনালিটি নিয়ে বাঁচে!

তিনি বলেন, জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ আর গর্বের অধ্যায়টা একজন নারী কি করে গোপন করে বুঝে আসেনা! আর এসব লুকানো বাবাদের নিয়ে তো কথা বলাই উচিত না, এরা মানুষ হিসেবে গুনার বাইরে।’

সবশেষে জ্যোতিকা জ্যোতি বলেন, মানুষ হিসেবে পূর্ণাঙ্গ বিকশিত না হয়ে আরেকটা মানুষ পৃথিবীতে আনার কি দরকার!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here