Home আলোচিত দুবাই থেকে সুখবর জানালেন অনন্ত জলিল

দুবাই থেকে সুখবর জানালেন অনন্ত জলিল

0
131

১১তম বিবাহবার্ষিকী উপলক্ষে বর্তমানে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। সঙ্গে রয়েছে তাদের দুই সন্তান। সেখান থেকেই সুখবর জানালেন এই নায়ক ও প্রযোজক।

অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন দ্য ডে’ সিনেমাটি এবার আরব আমিরাতে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি সেখানে সেন্সর বোর্ডের ছাড়পত্রের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন অনন্ত জলিল।

তিনি বলেন, ‘সেন্সর পেলে আগামী অক্টোবর মাসে সিনেমাটি আমিরাতের বিভিন্ন হলে চলবে। আরব আমিরাতে সিনেমা মুক্তির খবরে উল্লাসিত সেখানকার প্রবাসী দর্শকরা। তারা হলে গিয়ে সিনেমাটি উপভোগ করতে অপেক্ষার প্রহর গুনছেন বলে জেনেছি।’

শুধু দিন দ্যা ডে প্রদর্শিত হবে তা নয়, আগামীতে প্রবাসীদের সুখ দুঃখের নানা কাহিনী তুলে ধরে ছবি তৈরী করতে চান অনন্ত জলিল। এজন্য বাহারাইন এবং ওমান থেকে দুইজন প্রবাসী বাংলাদেশি বিনিয়োগ প্রস্তাব রেখেছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, কয়েক বছর আগে প্রয়াত মিশুক মুনীর পরিচালিত ‘মাটির ময়না’, অ্যাকশনধর্মী ছবি ‘ঢাকা অ্যাটাক’ প্রদর্শিত হয় সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রেক্ষাগৃহে। এবার আসছে অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here