না ফেরার দেশে চলে গেলেন তরুণ নাট্য নির্মাতা সাখাওয়াত মানিক। শনিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন ডিরেক্টর গিল্ডসের সাধারণ সম্পাদক এস.এম.কামরুজ্জামান সাগর ।
তিনি জানান, দীর্ঘদিন ধরে সাখাওয়াত মানিক হেপাটাইটিস বি রোগে ভুগছিলেন। আজ রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ি পাবনায় তিনি ইন্তেকাল করেন।
এদিকে নির্মাতা সাখাওয়াত মানিকের অকাল মৃত্যুতে দেশীয় শোবিজে অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
