Home আলোচিত দেশের সব নারী দর্শক যেন আমার ভক্ত হয়: সিয়াম

দেশের সব নারী দর্শক যেন আমার ভক্ত হয়: সিয়াম

0
97

বিশ্ব ঐতিহ্য ও সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত করার প্রেক্ষাপট নিয়ে নির্মিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা চলছে দেশের ৩৫টি সিনেমা হলে। তারকাবহুল এই সিনেমা মুক্তির প্রথম দিনে ঢাকায় দর্শক টেনেছে। অন্তর্জালে প্রশংসা পাচ্ছে সিনেমাটির গল্প ও নির্মাণ।

মুক্তির প্রথম দিন শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সিনেমার একটি শোতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অভিনেতা সিয়াম। সেখানে জানালেন, দেশের সব নারী দর্শকরা যেন ভক্ত হয় তার।

র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটির প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন দীপংকর দীপন। এতে মেজর সায়েম সাদাতের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সিয়াম।

চিত্রনায়ক সিয়াম সিনেমার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, প্রথম দিন প্রতিক্রিয়া খুবই ভালো পেয়েছি। দিনশেষে রেসপন্সের থেকে মানুষের কাছে সিনেমাটি ভালো লাগা হচ্ছে বড় কথা এবং তাদের বিনোদিত হওয়া।

তিনি আরও বলেন, আমার তো মন থেকে যেটা ইচ্ছা বাংলাদেশের সব নারী দর্শক যেন আমার ভক্ত হয় এবং আমার কাজ দেখে। আমি মনে করি, ভক্ত হিসেবে তারা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তারা একবার যদি কাউকে পছন্দ করেন, কাউকে যদি মনে জায়গা দেন তাহলে সেইটা মেইনটেন করেন। এমন ফিডব্যাক এবং ভালোবাসা ক্যারিয়ারের প্রথম থেকেই পেয়ে যাচ্ছি আমি। এখনো পাচ্ছি, হয়তো সংখ্যা বেড়েছে। তাদের সবার কাছে কৃতজ্ঞতা।

‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, দর্শনা বণিক, তাসকিন রহমান, রওনক হাসান, তুয়া চক্রবর্তী, মনোজ প্রামাণিক, সামিনা বাশার, রাইসুল ইসলাম আসাদ, আরমান পারভেজ মুরাদ, নরেশ ভুইয়া, মানস বন্দোপাধ্যায়, মনির খান শিমুল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here