Home ফিচার রানি এলিজাবেথককে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

রানি এলিজাবেথককে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

0
209

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৮ সেপ্টেম্বর) তিনি ওয়েস্টমিনস্টার হলে শবাধারে সংরক্ষিত প্রয়াত রানিকে শ্রদ্ধা জানান এবং ল্যাঙ্কাস্টার হাউসে একটি শোক বইয়ে স্বাক্ষর করেন। এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা তাঁর সঙ্গে ছিলেন।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম সাংবাদিকদের বলেন, ‘সকালে প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ওয়েস্টমিনস্টারের প্রাসাদে রানির প্রতি শেষ শ্রদ্ধা জানান।’

রানির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন বঙ্গবন্ধুকন্যা।

এর আগে ওয়েস্টমিনস্টারে পৌঁছালে প্রধানমন্ত্রী ও তার ছোট বোনকে স্বাগত জানান ব্রিটিশ স্পিকারের প্রতিনিধি।

শ্রদ্ধা নিবেদন শেষে ল্যাঙ্কাস্টার হাউসে আসেন প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিকি ফোর্ড।

বাংলায় লেখা শোকবার্তায় শেখ হাসিনা লিখেছেন, ‘আমি বাংলাদেশের জনগণ, আমার পরিবার এবং আমার ছোট বোন শেখ রেহানার পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি।’

এরপর প্রধানমন্ত্রীকে অন্য একটি কক্ষে নিয়ে যাওয়া হয়, সেখানে ক্যামেরার সামনে রানির প্রতি শ্রদ্ধা জানিয়ে কথা বলেন তিনি।

প্রয়াত রানির সঙ্গে আট বা নয়বার দেখা হওয়ার বিষয়টি তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘রানি আমার কাছে একজন মাতৃতুল্য ব্যক্তিত্ব ছিলেন, আমি আমার মায়ের মতো একজনকে হারিয়েছি।’

তিনি বলেন, ‘… মনে হচ্ছে একজন অভিভাবক চলে গেছেন।’

হাইকমিশনার সৈয়দা মুনা তাসনিম বলেন, প্রধানমন্ত্রী এবং তার ছোট বোন শেখ রেহানা দুজনেই ১৯৬১ সালে রানিকে দেখেছিলেন যখন তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ) সফর করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here