Home আলোচিত এখনও নারী-পুরুষের সমধিকার প্রতিষ্ঠিত হয়নি: ভাবনা

এখনও নারী-পুরুষের সমধিকার প্রতিষ্ঠিত হয়নি: ভাবনা

0
194

জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নাচ, উপস্থাপনা, মডেলিং ও অভিনয়ে অল্পসময়েই দর্শকমন জয় করেছেন তিনি। একাধারে অভিনয় নিয়ে ব্যস্ততা থাকলেও সমসাময়িক নানা ইস্যুতেও বেশ সক্রিয় থাকতে দেখা যায় তাকে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি।

সোজাসাপ্টা কথা বলা এই অভিনেত্রী নারীর স্বাধীনতা ও পোশাক বাছাইয়ে নিজস্ব মতের পক্ষে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্যও করা হয় তাকে নিয়ে।

বিষয়টি কীভাবে দেখেন ভাবনা? জানতে চাইলে তিনি একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘আসলে আমাদের সমাজে কিন্তু নারী-পুরুষের সমধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি। পাশাপাশি নারী ও পুরুষকে দেখার দৃষ্টিভঙ্গিও ভিন্ন।

যেমন ধরুন, আমাদের এখানে পুরুষ অভিনয়শিল্পীদের শারীরিক গঠন কোনো বিষয় না। মেদবহুল শরীর নিয়ে অনেকেই নায়কের চরিত্রে অভিনয় করেন। কিন্তু নারীর ক্ষেত্রে তার উল্টো। সৌন্দর্যে কিছুটা ঘাটতি হলেই মা-চাচিদের চরিত্রের জন্য ভাবা হয়। আর পোশাকের ক্ষেত্রে এই মানুষের এই নেতিবাচক চিন্তা ভাবনার ক্ষেত্রে আমার মন্তব্য হচ্ছে আমাদের মানসিক বিকাশের অভাব রয়েছে। আজকাল দেখবেন শিশুদের সাংস্কৃতিক চর্চা কম করানো হয়। গান শেখানো হয় না, নাচের ক্লাসে ভর্তি করানো হয় না, আবৃতি শেখানো হয় না। তাহলে মানসিক বিকাশটা হবে কীভাবে?’

সবশেষে ভাবনা মনে করেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষ করে স্কুলগুলোতে প্রচুর সাংস্কৃতিক কর্মকাণ্ড চালানো উচিত। পাশাপাশি ভালো ও খারাপ স্পর্শ সম্পর্কে ধারণা দেওয়া উচিত। তবেই এই নেতিবাচক মনোভাব পাল্টানো সম্ভব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here