Home প্রধান খবর এবার স্বামী-স্ত্রীর ভূমিকায় শরিফুল রাজ ও মিম

এবার স্বামী-স্ত্রীর ভূমিকায় শরিফুল রাজ ও মিম

0
201

অভিনয়শিল্পী শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম এর রসায়ন এরইমধ্যে দেখা হয়েছে দেশের মানুষের। এ দুজন অভিনয়শিল্পী পরাণ সিনেমায় কাজ করেছেন একসঙ্গে।

রায়হার রাফি পরিচালিত সিনেমাটিতে রাজকে পাওয়া গেছে মাস্তান রূপে। আর মিম ছিলেন মফস্বলের সাধারণ মেয়ের লুকে।

এ জুটি আবারও ফিরছে বড় পর্দায়। তবে এবার তাদের অভিনীত চরিত্রদুটির প্রেক্ষাপট ভিন্ন। তাই লুকেও আছে কিছুটা পরিবর্তন। মিমকে সাধারণ সাজ-পোশাকে দেখা গেলেও রাজকে পাওয়া গেছে বড় চুল ও গোঁফে।

সিনেমাটির নাম দামাল। এ সিনেমাটিও পরিচালনা করেছেন রায়হান রাফি। স্বাধীন বাংলা ফুটবল টিমের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন তিনি। ২৮ অক্টোবর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

রোববার মিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছে। সেখানে তাকে দেখা যাচ্ছে নববধূর সাজে। রাজ পাঞ্জাবি ও টুপি পড়ে হাসিমুখে তার হাত ধরে আছেন। মনে হচ্ছে তারা নতুন বিয়ে করেছেন।

ছবিটি দিয়ে মিম তার ক্যাপশনে লিখেছেন, ‘পরাণ এর পর নতুন রূপে রোমান আর অনন্যা আসছে। দামাল এর প্রথম গান আসছে শিগগিরই।’

ছবিটি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন মিম-রাজ।

মিম ও রাজ ছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সিয়াম, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, পূজা, বৃষ্টি প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here