Home আলোচিত ছেলে সচিব হয়েছেন শুনে অফিসে ফুল নিয়ে হাজির বৃদ্ধ মা

ছেলে সচিব হয়েছেন শুনে অফিসে ফুল নিয়ে হাজির বৃদ্ধ মা

0
187

ছেলে সচিব হয়েছেন। মায়ের চেয়ে বেশি আর কে-ই বা খুশি? সন্তানের এমন সাফল্যে অফিসে ছুটে এলেন মা। জানালেন ফুলেল শুভেচ্ছা। তৈরি হলো আবেগঘন পরিবেশ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন পদোন্নতি পেয়ে একই মন্ত্রণালয়ের সচিব হয়েছেন।

সকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারির পর দুপুরে সচিবালয়ে ছেলের অফিসে ছুটে আসেন তার মা রাবেয়া বেগম। পদোন্নতি পেয়ে সচিব হওয়ায় ফুল দিয়ে ছেলেকে শুভেচ্ছা জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে কাজী ওয়াছি উদ্দিন বলেন, আমার পদোন্নতিতে মা অনেক খুশি হয়েছেন। এজন্য অফিসে আসেন। আমার স্ত্রী মাকে নিয়ে এসেছিল।

তিনি বলেন, আমার তো আসলে অনেক আগে পদোন্নতি হওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত পদোন্নতি দিয়েছেন, সেজন্য আলহামদুলিল্লাহ, সবাই খুশি।

কাজী ওয়াছি উদ্দিন আরও বলেন, মা অনেক খুশি হয়েছেন। প্রধানমন্ত্রীকে দোয়াও করেছেন।

রাবেয়া বেগমের ৭ সন্তানের মধ্যে কাজী ওয়াছি উদ্দিন দ্বিতীয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here