Home বিনোদন মাহির মা হওয়ার খবর শুনে টেনশনে স্বামী রাকিব!

মাহির মা হওয়ার খবর শুনে টেনশনে স্বামী রাকিব!

0
169

বিয়ের ঠিক এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন ঢাকাই সিনেমার সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি। আপাতত জীবনের সর্বশ্রেষ্ঠ সময় পার করছেন তিনি। পরিবারের আদর যত্নে দিন কাটছে তার। তবে স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনার পর থেকেই টেনশনে আছেন নায়িকার স্বামী কামরুজ্জামান রাকিব সরকার।

একটি গণমাধ্যমকে মাহি জানান, ‘মা হতে যাচ্ছি খবরটি শোনার পর থেকে তো আমি লাফালাফি শুরু করে দিয়েছি। আমার বাসার মানুষ আমাকে সামলে রাখতে পারছিল না। খবরটি শুনে আমার জামাই রাকিব মহা টেনশনে পড়ে যায়। কারণ, আমি হুটহাট লাফ দিয়ে সিঁড়ি দিয়ে উঠি। শুটিংয়ে গেলেও দৌড়ঝাঁপের দৃশ্যের শুটিং করি। এগুলো নিয়ে খুব টেনশনে ছিল। আর আমি খবরটি শোনামাত্র ভাবলাম, এটাও সম্ভব! সত্যিই অনেক সারপ্রাইজড।’

মাহি জানান, এখন তাঁর বাসা থেকে বের হওয়া নিষেধ। কোনোরকমের নড়াচড়া করতে দিচ্ছেন না বাসার লোকজন। সবকিছু ঠিকঠাক থাকলে ছয়-সাত মাসের মধ্যে তিনি মা হবেন বলেও জানান।

এদিকে মাহির মা হওয়ার খবরটি ফেসুবকে শোনার পর তারকারা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। সন্তানসম্ভবা মাহিকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী পূর্ণিমা, নিপুণ, শাহনূর, পরীমনি, অভিনেতা ইমনসহ অনেকে।

চলতি বছরের শুরুতে তাঁর সন্তানসম্ভবা হওয়ার গুঞ্জন ছড়িয়েছিল গণমাধ্যমে, তবে তা উড়িয়ে দিয়েছিলেন মাহি। এবার নিজেই খবরটি জানান তিনি।

২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। কয়েক মাস আগে স্বামীকে নিয়ে ওমরাহ পালন করে এসেছেন এই নায়িকা।

দেশে ফিরে বেশ কয়েকটি সিনেমার শুটিং করেছেন। এর মধ্যে গত দুই সপ্তাহে ‘আশীর্বাদ’ ও ‘লাইভ’ নামে মাহির দুটি সিনেমা মুক্তি পেয়েছে। ‘বুবুজান’সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here