Home বিনোদন মানুষের হলে আসার অভ্যাসটা নষ্ট না হোক: ববিতা

মানুষের হলে আসার অভ্যাসটা নষ্ট না হোক: ববিতা

0
108

কিছুদিন আগেও মুখে মুখে ছিল চলচ্চিত্রের মন্দা আর খরার আলাপচারিতা। দেশীয় চলচ্চিত্রের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ হচ্ছিল নানা মহল থেকে। কিন্তু হঠাৎ একপশলা বৃষ্টির মতোই কিছু নতুন চলচ্চিত্রের মুক্তি এবং অভাবনীয় সাফল্য পালটে দিয়েছে সব হিসাবনিকাশ।

দেশের চলচ্চিত্র নিয়ে আবার নতুনভাবে আশার সঞ্চার হয়েছে। কারণ এ চলচ্চিত্রগুলো ঘিরে লাখো দর্শক এখন হলমুখী। ‘শান’, ‘গলুই’, ‘দিন দ্য ডে’, ‘পরাণ’, ‘হাওয়া’ চলচ্চিত্রগুলোর দর্শক-সাফল্য সিনেমায় নতুন দিনের ইঙ্গিত দিচ্ছে।

এতে খুবই আশাবাদী বাংলা চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী ববিতা। তাঁর কথায় এটা আমাদের মৃতপ্রায় চলচ্চিত্রের জন্য আশার কথা। আগেও মাঝে মধ্যে এমন আশার আলো দেখা যেত, কিন্তু এর ধারাবাহিকতা আর থাকেনি। সৃষ্টিকর্তার কাছে আমার শুধু একটাই চাওয়া, এই ধারাবাহিকতা বজায় থাকুক।

সব কাজ ভালো, এটা পৃথিবীর কোথাও হয় না। একটু ভালো, একটু খারাপ কাজ আসতে থাকুক। মানুষের হলে আসার অভ্যাসটা নষ্ট না হোক। ভেদাভেদ, কাদা ছোড়াছুড়ি, ব্যক্তিগত বিষয়গুলোকে একটু ত্যাগ করি। বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতম স্বার্থকে বিসর্জন দিয়ে দেশের প্রধান গণমাধ্যম চলচ্চিত্র শিল্পকে আবার স্বমহিমায় প্রতিষ্ঠিত করতে হবে।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই অভিনেত্রী বর্তমানে কানাডায় তাঁর একমাত্র পুত্রের কাছে অবস্থান করছেন। তিনি সর্বশেষ ২০১৫ সালে ‘পুত্র এখন পয়সাওয়ালা’ ছবিতে অভিনয় করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here