ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের চিত্রনায়িকা মাহিয়া মাহি। মা হতে যাচ্ছেন এই নায়িকা। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে তিনি নিজেই জানান এ খবর। পরিবারের লোকেরা খুশির এই খবরটি জানার পর বাসা থেকে মাহিকে বাইরে না-যেতে নিরুৎসাহিত করছেন। এমনকি শুটিং করতে কষ্ট হলে সে কাজ আপাতত না-করারও পরামর্শ দিয়েছেন তারা।
স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসকের কাছে গেলে মাহি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে নিশ্চিত হন। এরপর থেকেই বদলে গেছে তার প্রতিদিনের রুটিন। সাধারণত প্রতিটি নারী এ সময় সতর্ক হয়ে চলাফেরা করেন।
বিষয়টি নিয়ে মাহি সংবাদমাধ্যমকে বলেন, এখন তো বাসা থেকেই বের হওয়া নিষেধ। কোনোরকম নড়াচড়া করতে দিচ্ছে না বাসার লোকজন।
অনেকে তো সন্তানের নাম আগে থেকে ঠিক করে রাখেন। আপনি রেখেছেন? জানতে চাইলে মাহি বলেন, মেয়ে হলে ফারিস্তা রাখব। ছেলে হলে কী রাখব এখনো ঠিক করিনি।
আপনার কি কোনো সিনেমার কাজ বাকি আছে? তিনি বলেন, সব কাজ শেষ করেই এ সিদ্ধান্ত নিয়েছি। বলতে পারেন, আমি সবকিছু এমনভাবে গুছিয়ে এনেছি, যাতে আমার সন্তানকে সুন্দরভাবে পৃথিবীতে আনতে পারি।





