Home বিনোদন এবার নতুন রূপে আসছেন শাকিব খান, মিললো আভাস

এবার নতুন রূপে আসছেন শাকিব খান, মিললো আভাস

0
72

দীর্ঘ নয় মাস যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে গত (১৭ আগস্ট) দেশে ফিরলেন চিত্রনায়ক শাকিব খান। এসেই হইচই ফেলে দিয়েছেন নায়ক। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে সারা দেশ থেকে ভক্তরা হাজির হন। তাদের ভালোবাসায় সিক্ত কিং খান। দেশে ফিরেই তিনি জানিয়ে ছিলেন বেশ কিছু চমক অপেক্ষা করছে তাঁর ভক্তদের জন্য। যেই কথা সেই কাজ। এবার নতুন রূপে পর্দায় আসছেন শাকিব খান।

একাধিক সূত্র থেকে জানা গেছে, চলতি মাসের শেষ দিকে পুলিশি অ্যাকশন সিনেমায় চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন শাকিব খান। আগামী বছর সিনেমাটির শুটিং শুরু হবে। আগামী বছর যে কোনো উৎসবে মুক্তি পেতে পারে সিনেমাটি।

সম্প্রতি শাকিব খানের সঙ্গে পুলিশি অ্যাকশন সিনেমা নিয়ে বৈঠক হয়েছে ঢাকা অ্যাটাক সিনেমার চিত্রনাট্যকার ও মিশন এক্সট্রিমের পরিচালক সানী সানোয়ার সঙ্গে।

গণমাধ্যমে শাকিবের সঙ্গে বৈঠকের ব্যাপারটি স্বীকারও করেছেন সানী সানোয়ার। তিনি বলেন, আমাদের আলোচনা হয়েছে। তবে কিছুই চূড়ান্ত নয়। আরও কয়েকটি বৈঠক করতে হবে।

নিজ উদ্যোগে কপ ক্রিয়েশন নামে একটি প্রযোজনা-পরিবেশনা সংস্থা চালু করেছেন সানী সানোয়ার। সে প্রতিষ্ঠানের ব্যানারেই হতে পারে নতুন সিনেমাটি।

পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার পরিচিতি পেয়েছেন চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়ে। তার ভাবনা ও গল্পে নির্মিত হয় দর্শকপ্রিয় সিনেমা ‘ঢাকা অ্যাটাক’। পুলিশি অ্যাকশন ঘরানার সেই সিনেমায় অভিনয় করেন আরিফিন শুভ। এরপর সানীর গল্প-পরিচালনায় ‘মিশন এক্সট্রিম’ ও ‘ব্ল্যাক ওয়ার’ নামে আরও দুটি সিনেমায় কাজ করেন শুভ। দ্বিতীয় সিনেমাটি গেলো বছরের ডিসেম্বরে মুক্তি পেলেও তৃতীয়টি রয়েছে অপেক্ষায়।

এবার ধারণা করা হচ্ছে, আরিফিন শুভকে নিয়ে টানা তিনটি সিনেমা করার পর এবার শাকিবকে নতুন রূপে পর্দায় তুলে আনতে চলেছেন এই চৌকস পুলিশ কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here