জাতীয় পার্টির সব পদ থেকে রাঙ্গাকে অব্যাহতি

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ থেকে সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ বুধবার জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলমের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ থেকে রাঙ্গাকে অব্যাহতি দিয়েছেন।

ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে ব‌লে জানা‌নো হ‌য়ে‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *