Home বিনোদন বিয়ে না করার কারণ জানালেন নায়িকা ববি

বিয়ে না করার কারণ জানালেন নায়িকা ববি

0
210

বর্তমানে ব্যস্ত সময় পার করছেন নায়িকা ইয়ামিন হক ববি। সম্প্রতি ‘পাপ’, সিনেমাটির কাজ শেষ করেছেন। এখন মুক্তির অপেক্ষায়। অন্যদিকে ময়ূরাক্ষী সিনেমার কিছু কাজ বাকি আছে।

নতুন চলচ্চিত্রের মধ্যে এবার তোরা মানুষ হ, আজকের এই সিনেমাসহ আরও বেশ কয়েটি সিনেমা শুরু করতে যাচ্ছেন তিনি।

এছাড়াও সম্প্রতি ‘লাইফ ইজ বিউটিফুল’ শিরোনামের নতুন একটি চলচ্চিত্রের মহরত হয়ে গেল। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি।

এ সময় নিজের বিয়ে নিয়ে তিনি সংবাদমাধ্যমকে বলেন, বিয়েটা অনেক ভয় লাগে আমার। মৃত্যুর পর যদি কোনো কিছু ভয় লাগে সেটা হচ্ছে বিয়ে। আরেকটা বিষয় হচ্ছে বাবার মতো কাউকে এখনও পাইনি, এজন্যই তো কনফিউজড আমি। আসলে জানি না, আমি বিষয়টা কীভাবে বলছি। কিন্তু বিয়ে হলে সারাজীবন থাকতে হবে। এটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। এজন্যই এখনও বিয়েটা করা হয়নি।

এ ছাড়া তিনি আরও বলেন, অনেকেই বলছে সব নায়িকারা বিয়ে করছে আপনি কেন করছেন না? এর উত্তর যদি দেই তাহলে বলতে হচ্ছে খুব ভালো বন্ধু থাকতে পারে, মেন্টালি মিল থাকতে পারে। কিন্তু ভয়টা লাগে ওখানেই যদি বিয়ে করে ওসব আবদার না মেটে আমার, তাহলে তো বিচ্ছেদে যেতে হয়। এসব দেখে আসলে আমার বিয়ের দিকে ইচ্ছা কম কাজ করে।

ববি বলেন, এখন একটা সম্পর্কে আছি, ভালো বন্ধুত্ব আমাদের, মিল আছে অনেক। কিন্তু ওই যে আমার বাবার মতো ভালোবাসার মানুষটা এখনও পাইনি। আর যদি পেয়ে যাই তাহলে তো সবাই দাওয়াত পাবেন। ধুমধাম করে বিয়ে করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here