এবার অনন্ত জলিলের সিনেমায় বলিউডের রাহুল দেব

প্রথমবারের মতো নিজের প্রযোজনার বাইরে সিনেমা করছেন বাংলাদেশের ট্রেন্ডিং সুপারস্টার অনন্ত জলিল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন নায়িকা বর্ষাও।

‘সুনান মুভিজ’- এর ব্যানারে ছবিটির পরিচালক এম.ডি ইকবাল। অ্যাকশন ভিত্তিক এ ছবির নাম ‘কিল হিম’।

এ ছবিতে অভিনয় করবেন বলিউডের সফল ভিলেন রাহুল দেব। গত ৩ সেপ্টেম্বর এফডিসিতে অনুষ্ঠিত ছবির মহরতে এই তথ্য নিশ্চিত করেন পরিচালক ইকবাল।

তিনি বলেন, বরাবরের মতোই ‘কিল হিম’ সিনেমাতেও শক্তিশালী একটি চরিত্রে হাজির হবেন রাহুল।

এতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, মাসুম পারভেজ রুবেলসহ বাংলাদেশ ও ভারতের আরো অনেক জনপ্রিয় তারকা শিল্পী।

বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়ার মনোরম লোকেশনে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে অক্টোবরে। আগামী বছরের ঈদুল ফিতরে ‘কিল হিম’ মুক্তি পাবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *