ববির সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন সাকিব

‘নোলক’ সিনেমার প্রযোজক সাকিব সনেটের সঙ্গে চিত্রনায়িকা ইয়ামিন হক ববির প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। অবশেষে এই গুঞ্জনের কথা স্বীকার করেছেন নায়িকা।

সংবাদমাধ্যমকে ইয়ামিন হক ববি বলেছেন, ‘হ্যাঁ, আমরা দীর্ঘদিন প্রেমের সম্পর্কে আছি। তবে এখনও বিয়ের ব্যাপার সিদ্ধান্ত নেয়নি।’

জানা গেছে, ববি-সনেটের প্রেম হয় ২০১৭ সালের শেষ দিকে।

শুধু প্রেম নয়, এই প্রযোজকের সঙ্গে পোপনে বিয়ে সেরেছেন ববি, এমন গুঞ্জনও আছে মিডিয়া পাড়ায়।

তবে এ প্রসঙ্গে সাকিব সনেটের ভাষ্য, ‘ববি আমার ব্যবসায়িক পার্টনার হওয়ায় দৈনিক তার সঙ্গে আমার দেখা করতে হয়। এ কারণে সবাই ভাবে আমরা বিয়ে করেছি।’

সাকিব সনেট অবশ্য ববির সঙ্গে তার সম্পর্কটাকে ‘পজিটিভ’-এর খোলস থেকে বের করেননি।

তিনি বলেন, ‘আমাদের তো প্রায় ৫-৬ বছরের পরিচয়; নোলকের প্রি-প্রোডাকশন থেকেই। এরপর একসঙ্গে নোলকের যুদ্ধ জয় করা। তারপর একসঙ্গে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করা। পাশাপাশি একসঙ্গে দেশ-বিদেশে বিভিন্ন ফেস্টিভ্যাল, অ্যাওয়ার্ডে অ্যাটেন্ড করা। একসঙ্গে নতুন কিছু প্রজেক্ট করা। বিজ্ঞাপন, ইভেন্টস, সিনেমা সবই করা হয়েছে আরও হচ্ছে। আসলে পারস্পরিক সম্পর্কটা আমাদের বেশ পজিটিভ পরস্পরের প্রতি, এই তো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *