অনন্য রেকর্ড গড়লো শাকিব-বুবলির ‘দিল দিল’

বাংলা সিনেমার গানের মধ্যে ইউটিউবে দর্শক সবচেয়ে বেশি দেখেছে ‘দিল দিল দিল’। শাকিব খান ও শবনম বুবলি জুটির প্রথম সিনেমা ‘বসগিরি’র গান এটি।

ইউটিউব চ্যানেল ললিপপে ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর ‘দিল দিল দিল’ আপলোড করা হয়। শুক্রবার (১৯ আগস্ট) দুপুর পর্যন্ত ইউটিউবে গানটির ভিউসংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ১ হাজার ৯২১।

‘দিল দিল দিল’ গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কণা। কথা লিখেছিলেন কবির বকুল, সংগীতায়োজন শওকত আলী ইমনের। দৃশ্য ধারণ করা হয় থাইল্যান্ডে, কোরিওগ্রাফার ছিলেন ভারতের আদিল শেখ।

‘বগসিরি’ পরিচালনা করেন শামীম আহমেদ রনী। প্রযোজনা করেন খান ফিল্মসের কর্ণধার টপি খান।

ছবির পরিচালক শামীম আহমেদ বলেন, মুক্তির আগেই গানটি আলোচনায় আসার কারণে সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়। ওই সময়ই ছয় মাসের মাথায় ‘দিল দিল’ ইউটিউবে ভিউ কোটির ঘর স্পর্শ করে, যা ছিল বাংলাদেশের সিনেমায় প্রথম ঘটনা।

গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন কনা ও ইমরান। গানটি নতুন মাইলফলক স্পর্শ করায় আনন্দিত কনা, ‘গানটি আমার ও ইমরানের ক্যারিয়ারে ইতিহাস হয়ে থাকবে। যখন ৯৯ মিলিয়ন ভিউ ছিল, প্রতিদিনই ইউটিউবে ঢুঁ মারতাম। খেয়াল করতাম কবে ১০০ মিলিয়ন হবে। অপেক্ষা করছিলাম। গানটির সঙ্গে শাকিব ভাই ও বুবলি অভিনয় করেছেন। শাকিব ভাইও দেশে ফিরলেন, গানের ভিউও ১০০ মিলিয়নে স্পর্শ করল। শাকিব ভাই আশীর্বাদ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *