প্রযোজকের সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন নায়িকা ববি

ঢাকাই সিনেমার লাস্যময়ী অভিনেত্রী ইয়ামিন হক ববির সঙ্গে প্রযোজক সাকিব সনেটের প্রেমের গুঞ্জন অনেকদিন ধরেই ভেসে বেড়াচ্ছিল। এতদিন বিষয়টি গুজব বলেই উড়িয়ে দিয়েছেন ববি। ফলে প্রণয়ের গঞ্জনের পালে হাওয়া লাগেনি তেমন। এবার স্বীকার করলেন নিজের প্রেমের কথা, জানালেন বিয়ের খবর।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) ছিল ববির জন্মদিন। এদিন ববির সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করেন সাকিব।

সেখানে তিনি লিখেছেন, ‘আজ তোমার জন্মদিন। কিন্তু আমি সেই মানুষ, দিনটি যার সবচেয়ে বেশি উদ্‌যাপন করা উচিত। পৃথিবীতে আমার প্রিয় মানুষটা আজকের দিনে জন্মেছিল। তোমার হাসি উদযাপনের কারণ। তোমার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে দামি উপহার। আমি খুব খুশি যে তুমি পৃথিবীতে এসেছিলে। আমি আরও বেশি খুশি যে তুমি আমার পৃথিবীতে এসেছিলে। শুভ জন্মদিন ইয়ামিন হক ববি।’

সাকিবের পোস্ট দেখে অনুরাগীদের অনেকেই ভেবে বসেন, হয়ত গোপনে বিয়ে সেরে ফেলেছেন তারা। এমন মন্তব্যও করে বসেন অনেকে। বিষয়টি নিয়ে তখন মুখ খোলেন ববি। তিনি বলেন, ‘আমাদের এখনো বিয়ে হয়নি, প্রেমের সম্পর্কে আছি। বিয়েটা অনেক বড় ব্যাপার।’

দুই পরিবারের সম্মতিতে চলতি বছরই গাটছড়া বাঁধবেন তারা। তবে বিয়ের দিনক্ষণ এখনও ঠিক হয় বলে জানান সাকিব।

সাকিবের সঙ্গে ববির প্রেমের ঘটক মূলত ‘নোলক’ সিনেমা। সিনেমাটির প্রযোজক ছিলেন ববি। পাঁচ বছর আগে এই ছবির শুটিংয়ের সময় সাকিবের সঙ্গে হৃদয়ঘটিত সম্পর্কে জড়ান ববি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *